38434

বিশ্ব শান্তি আর উন্নয়ন রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে উপায় খুঁজতে চান চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষায় চীন ও যুক্তরাষ্ট্রকে ‘একত্রে থাকার উপায়’ খুঁজে বের করতে হবে বলে বক্তব্য দিয়েছেন শি জিনপিং। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কংগ্রেস শেষে চীনের নেতা হিসেবে আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসার পর শির এই নজিরবিহীন বক্তব্য এল। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে বৃহস্পতিবার এএফপি এই খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক সুখকর নয়। চীনের স্বশাসিত তাইওয়ান ইস্যু, হংকংয়ে বিরোধী দমনপীড়ন, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীনের কূটনৈতিক সমর্থন দানসহ নানা ইস্যুতে দেশ দুটিকে মুখোমুখি অবস্থানে দাঁড়াতে দেখা যায়।

ads

রবিবার সিপিসির কেন্দ্রীয় কমিটির বিংশতম পূর্ণাঙ্গ অধিবেশনে পার্টির জেনারেল সেক্রেটরি পদে পুনর্নির্বাচিত হন। এর মধ্য দিয়ে তৃতীয় মেয়াদে আরো পাঁচ বছরের জন্য চীনের নেতার দায়িত্ব নিলেন শি।

প্রেসিডেন্ট শি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষায় অবশ্যই একসাথে থাকার উপায় খুঁজে বের করতে হবে।’ মার্কিন-চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির কাছে একটি অভিনন্দনপত্রে শি লিখেছেন, ‘বিশ্ব আজ শান্তিপূর্ণ বা শান্ত নয়।’

ads

তিনি বলেন, ‘প্রধান শক্তি হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার হলে বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও নিশ্চয়তা বৃদ্ধিতে এবং বিশ্ব শান্তি ও উন্নয়নকে উন্নীত করতে সাহায্য করবে।’

‘চীন পরস্পরকে সম্মান দিতে, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে ও নতুন যুগে একসাথে থাকার উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে ইচ্ছুক। এটি কেবলমাত্র উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে না, বরং গোটা বিশ্বের জন্যও ভাল হবে’—অভিনন্দনপত্রে লিখেছেন শি।

এদিকে চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন বলেছে, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনর্নির্মাণের অভিপ্রায় এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত শক্তি উভয় ক্ষেত্রে সেই উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিযোগি দেশ।

ad

পাঠকের মতামত