38352

বি-বাড়িয়া ম্যাটস এর ৭ম ব্যাচের বার্ষিক বিদায় অনুষ্ঠান

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ৪ বৎসর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স বি-বাড়িয়া ম্যাটস কুমিল্লার সপ্তম ব্যাচের বার্ষিক বিদায় দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লার ঢুলিপাড়ার ভার্চুয়াল ফান টাউনে অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভিক্টোরিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইয়া,উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, ডাঃ আরিফ বিল্লাহ, সাংবাদিক কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম রুবেল হোসেন, প্রকৌশলী কায়েস মোঃ আল-ফাতেহীন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকসহ শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ads
ad

পাঠকের মতামত