38302

৭৫ হাজার জনকে চাকরি দিচ্ছেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলির আগেই ‘উপহার’ দিতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। শনিবার ৭৫ হাজার জনকে নিয়োগ তুলে দেবেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে রোজগার মেলার মাধ্যমে ১০ লাখ চাকরি দেবে কেন্দ্র। নতুন কর্মীদের উদ্দেশে বক্তব্যও রাখবেন মোদী। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, ‘দেশের যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা পূরণে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ।’ চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লাখ নিয়োগ করার লক্ষ্য নিয়েছেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই রোজগার মেলার উদ্যোগ।

ads
ad

পাঠকের মতামত