চান্দিনা থেকে ৩২.৩ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপসহ আটক ৪
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (২০ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, মাদারীপুর জেলার শিবচর থানার কাঁঠালবাড়ী গ্রামের গণি শেখ এর ছেলে মোঃ বাবুল শেখ (৩০) এবং একই থানার কেরানী বাট গ্রামের কুদ্দুস মাদবর এর ছেলে সজিব মাদবর (২৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে গত (২০ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০.৩ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, বগুড়া জেলার শেরপুর থানার আশ্রম খাগা গ্রামের মৃত জগদীশ চন্দ্র শীল এর ছেলে শ্রী সুকুমার (৪৮) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্বধনমুরী গ্রামের মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ মাসুদ (২১)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, মাদারীপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও স্কাপ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









