38291

অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক কর্মকর্তাদের কাজের বিরাট ক্ষেত্র আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে বিপুল পরিমাণে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়োগ করা হচ্ছে। আমিরাতের সামরিক বাহিনীতে বেশির ভাগ উপদেষ্টা বিদেশি। মার্কিন ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের (এফওআইএ) বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গত সাত বছরে ২৮০ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য সংযুক্ত আরব আমিরাতে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের আবেদন করেন। যা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

ads

আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাকরির ব্যাপারে বেশি আগ্রহী করে তুলছে সাবেক সামরিক কর্মকর্তাদের। এফওআইএ নথি অনুসারে, সাবেক জেনারেল, অ্যাডমিরালসহ শত শত অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তা তাদের সামরিক অভিজ্ঞতার বলে লোভনীয় চুক্তিতে অন্য দেশের জন্য কাজ করছেন।

তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত আছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল জিম ম্যাটিস সংযুক্ত আরব আমিরাতের সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

ads

বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেরিন জেনারেল জেমস এল জোন্স সৌদি আরবের সঙ্গে কাজ করেছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান বা দেশকে পরিচালনা, কৌশলগত, তথ্যগত ও নৈতিক দিক সম্পর্কে পরামর্শ দিয়ে থাকেন এসব সামরিক কর্মকর্তারা।

আবার ওয়াশিংটনে থেকেই বিভিন্ন দেশের হয়ে কাজ করেন অনেকে। এ ক্ষেত্রেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষে কাজ করা সামরিক কর্মকর্তারা বেশ সক্রিয়।

এফওআইএর প্রতিবেদনে জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়ে দুই থেকে তিন লাখ ডলার পর্যন্ত বেতন পেয়েছেন অনেকে। আর যারা সুপরিচিত অর্থাৎ বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করার খ্যাতি আছে তাদের ক্ষেত্রে বেতন আরও বেশি দেওয়ার রেকর্ড রয়েছে।

ad

পাঠকের মতামত