ফিলিস্তিনে ২৫০ জন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনে ২৫০ জন হিফজ সম্পন্নকারী হাফেজ-হাফেজাকে বিশেষ সংবর্ধনা দিয়েছে দেশটি।
স্থানীয় সময় মঙ্গলবার অধিকৃত আলকুদসের (জেরুসালেম) পূর্বাঞ্চলীয় এলাকা হিজমায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।
ফিলিস্তিন কর্তৃক নিয়ন্ত্রিত আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্মাননা প্রদানের এই উদ্যোগ গ্রহণ করে।
এ প্রসঙ্গে হিজমার দারুল কুরআনুল কারিমের পরিচালক মোহাম্মদ আতা আলহালয়ু বলেন, এ বছর কঠিন পরিস্থিতি সত্ত্বেও আমরা বেশ সংখ্যক শিক্ষার্থীকে হিফজ সম্পন্ন করাতে সক্ষম হয়েছি।’
তিনি বিশেষত হাফেজা ও শিক্ষিকাদের পরিশ্রমের প্রশংসা করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত, রকমারি ইসলামী নাশিদ ও সনদ প্রদানের মাধ্যমে প্রাণবন্ত ছিল। একইসাথে এ সময় কীর্তি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সূত্র : কুদস প্রেস









