38249

২৬ বছর বয়সেই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের পরিবেশমন্ত্রী হয়েছেন ২৬ বছর বয়সী রোমানিয়া পৌরমোখতারি। দেশটির মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।

বুধবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সনের মন্ত্রিসভার সদস্যদের মধ্য থেকে রোমানিয়াকে মনোনীত করা হয়েছে। ২৬ বছর বয়সী রোমানিয়া এতদিন লিবারাল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। এর আগে পরিবেশ সংক্রান্ত কোনো দায়িত্ব পালন করেননি তিনি। স্টকহোমের একটি ইরানি পরিবারে জন্ম রোমানিয়ার।

ads

এর আগে সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রীর বয়স ছিল ২৭ বছর। তার রেকর্ড ভেঙে দিলেন রোমানিয়া। শুক্রবারই সুইডেনের জোট সরকার ক্ষমতায় আসে।-দ্য হিন্দু

ads
ad

পাঠকের মতামত