37496

কুমিল্লায় দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্কঃ কুমিল্লায় পালিত হয়েছে দৈনিক আজকের দর্পণ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকের দর্পণ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খানের সভাপতিত্বে ও কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিটিভি নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) শওকত ওসমান ।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান মাইজভান্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির , একুশে সংবাদ পত্রিকার ব্যুরোচীফ ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন, একুশে সংবাদ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল সরকার, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ মোহাম্মদ হারুন, দৈনিক সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির প্রচার সম্পাদক দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন, দৈনিক আলোর জগত পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, দৈনিক আজকের প্রত্যাশার কুমিল্লা জেলা প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার পারুল আক্তার, সেলিনা আক্তার,নারী নেত্রী শাহিন সুলতানা,দৈনিক মুক্তির লড়াই পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত