মুরাদনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন
আরিফ গাজীঃ ‘‘সঠিক তথ্য দিয়ে ভোটার হোন, নির্ভূল এনআইডির মালিক হোন, ভোট আপনার গনতান্ত্রিক অধিকার, ভোটার হোন, ভোট দিন’’ এই পতিপাদ্যকে
সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজে এই ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাচন অফিসার মাসুদ আহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন ভূইয়া জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল সাদেকুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কামারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকার, নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটার প্রশান্ত চন্দ্র সুত্রধর, আশরাফুল আলম রাসেল, অফিস সহকারী উজ্জল হোসেন, আয়েশা আক্তার প্রমুখ।
মুরাদনগর সদর ইউনিয়ন থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে যা ধাপে ধাপে উপজেলার ২২টি ইউনিয়নে সম্পন্ন করা হবে।
——-দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে।
উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।
——–
তিতাসে রাস্তায় নিম্নমানের সামগ্রীর ব্যবহার
তিতাস প্রতিনিধিঃ উপজেলার বাতাকান্দি -মাছিমপুর- আসমানিয়া-রায়পুর পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিন্মমানের ইট, বালু দিয়ে তৈরি করা হচ্ছে এই রাস্তা। অনিয়মের অভিযোগে রাস্তার নির্মাণ কাজে বাঁধা দিয়েছিলেন স্থানীয়রা। তবে তা ধোপে টিকে নি, কাজ চলছে তো চলছেই।
জানা গেছে, এলজিইডির আওতায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে বাতাকান্দি বাজার থেকে রায়পুর পর্যন্ত ১০ কি মি. রাস্তা নির্মাণ শুরু হয়েছে। আর নির্মাণ কাজে ব্যবহৃত ইট-বালি ও খোয়ার মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ইতোমধ্যে কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক মাছিমপুর, কদমতলী, আসমানিয়া, রায়পুর, বাতাকান্দি, কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দারা জানান- রাস্তা নির্মাণে মানহীন ইট, বালু ও খোয়া দিয়ে তৈরি হচ্ছে এ রাস্তাটি।
ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এক আ’লীগ নেতা রাস্তাটি নির্মাণ কাজের তদারকি করছেন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে খোয়া তৈরির জন্য নিন্মমানের ইটের স্তুপ রাখা হয়েছে। সেখানে কাজ করছেন কয়েকজন শ্রমিক। আর কাজের জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে, স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে ওই প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তিতাস উপজেলার প্রধান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে ঠিকাদার প্রতিষ্ঠানটি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত, তাই হয়ত ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা ফাঁকি দিচ্ছে। আগে ইট ছিল ৮ টাকা এখন ১৫ টাকা। সে যাই হোক আমরা লোক পাঠাবো বিষয়টি অনুসন্ধান করতে।









