কুমিল্লায় টিসিবি পণ্য বিক্রি শুরু
নিউজ ডেস্কঃ কুমিল্লায় দরিদ্র মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগরের মনোহপুর এলাকায় এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
ads
এদিন ক্রেতাদের ৪০৫ টাকায় দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেওয়া হয়েছে।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীকে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে দেখা গেছে।
ads
উদ্বোধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম খান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।









