36956

সৌদি বাদশাহ’র উপহার পেলেন রুশ মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাশিয়ার মুসলমানদের জন্য উপহার পাঠিয়েছেন। গেল সোমবার বাদশাহর পক্ষ থেকে তাদের কাছে উপহার হিসেবে কোরআন ও খেজুর পৌঁছে দেয়া হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রিয়াদে কিং ফাহাদ কমপ্লেক্সে মুদ্রিত কোরআনের কপি রাশিয়ার মুসলমানদের ধর্ম বিভাগকে উপহার দেয়া হয়।

ads

অন্যদিকে রাশিয়ার দারুল ইফতাসহ কয়েকটি মুসলিম কেন্দ্র ও সংস্থাকে উপহার হিসেবে ৫০ টন উন্নতমানের খেজুর পৌঁছে দেয়া হয়েছে।

দারুল ইফতা প্রাত্যহিক ও সমসাময়িক বিষয়ে ফতোয়া জারি করার মাধ্যমে রাশিয়ার মুসলমানদের ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ দিয়ে থাকে।

ads

রাশিয়া ও বেলারুশের জন্য নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলেমান আল-আহমাদ বাদশাহর পক্ষ থেকে এসব উপহার প্রাপকদের কাছে পৌঁছে দেন। বিশ্বে সৌদি আরবের এ ধরনের ভূমিকা রাখা জন্য বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

একইসঙ্গে এই ধরনের কর্মসূচি সরাসরি তদারকি করার জন্য বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের চলমান প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

অন্যদিকে রাশিয়ার মুসলমানদের ধর্ম বিভাগের প্রেসিডেন্ট মুফতি রবি আইনুদ্দিনসহ ইসলামিক কেন্দ্র ও সমাজের কর্মকর্তারাও কোরআনসহ অন্যান্য উপহারের জন্য বাদশাহ সালমানের প্রশংসা করেন এবং তার এ ধরনের কর্মসূচির প্রশংসা করেন।

ad

পাঠকের মতামত