36977

কুমিল্লায় ৮৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নিউজ ডেস্কঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে লক্ষীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

আটক মোঃ কাউসার হোসেন (৩০) সদর দক্ষিণ মডেল থানার মুরাপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মোঃ দুলা মিয়া’র ছেলে।

ads

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজির ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত