মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে (কলেজ শাখার) উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) সফিউল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারি অধ্যাপক সফিকুর রহমান জুয়েল।









