বিপসট-এ ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স এর সমাপনী
নিউজ ডেস্কঃ ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স (এফএমওসি)-২৬ এর সমাপনী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল সুসানে গীতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কমান্ড্যান্ট, বিপসটসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ads
প্রথমবারের মতো বিপসটে আয়োজিত এই কোর্সে দেশি-বিদেশি প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ২৬টি দেশের সর্বমোট ২৭ জন (২৫ জন বিদেশি ও ০২ জন বাংলাদেশি) ফিমেল অফিসার অংশগ্রহণ করেন যেখানে জাতিসংঘের উইমেন পিস এন্ড সিকিউরিটি ধারনার আলোকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়। কোর্সটি শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ এবং কর্তব্য পালনে সহায়ক ভূমিকা পালন করবে।
ads










