36762

কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড থেকে ৭ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত (৩০ আগস্ট) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৭ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার লাকসাম থানার মোহাম্মদপুর গ্রামের আনোয়ার হোসেন’র ছেলে মোঃ মনির হোসেন (৩৫)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত