ব্রাহ্মণপাড়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: আসন্ন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল
হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম আলাউল আকবর, মোহাম্মদ সুমন মিয়া (ভারপ্রাপ্ত), মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, ওমর ফারুক, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমীন, অধ্যক্ষ নজরুল ইসলাম, মাওলানা আব্দুর রব, মাওলানা রুহুল আমিন, প্রধান শিক্ষক আবু হানিফ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
সভায় বিভিন্ন পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত করা হয়।









