36651

ব্রাহ্মণপাড়ায় মোশাররফ কলেজে সপ্তাহব্যাপী অভিভাবক সম্মেলন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করনীয় বিষয়ে সপ্তাহব্যাপী অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগষ্ট শনিবার থেকে ২৭ আগস্ট শনিবার পর্যন্ত এর আয়োজন করে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ।
এতে প্রধান অতিথি ছিলেন উক্ত কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন।
সঞ্চালনা করেন প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক আবু ছাইদ ও প্রভাষক সুমন রানা। এছাড়া সপ্তাহব্যাপী এ সম্মেলনে সহকারী অধ্যাপক মানস কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, কবির আহমেদ, প্রভাষক শরিফ মো. রেজা, লিপি সরকার, শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান, মমিনুল হক ভূইয়া, নেছার আহমেদ,
মারজিয়া সুলতানা, আয়েশা নুর, মোস্তাক আহমেদ, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের ফলাফল বিবরণী এবং ভালোফলাফল অর্জন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের ও অভিভাবকদের করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেওয়া হয় ও
অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়।

ad

পাঠকের মতামত