36681

বরুড়া ‍উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলী অর্পন

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমাধি স্থল টুঙ্গিপাড়ায় পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যায়যায়দিন বরুড়া প্রতিনিধি সাংবাদিক মাসুদ মজুমদার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইকরামুল হক, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক রুপসী বাংলা বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক দৈনিক ভোরের কাগজ বরুড়া প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসেন খোকন, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ ওমর ফারুক, সাপ্তাহিক অপরাধ সংবাদ এর প্রতিনিধি ওমর ফারুক মোল্লা, দৈনিক দেশকাল পত্রিকার প্রতিনিধি মোঃ হারেস মিয়া প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্ট শাহাদাত বরণ কারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন বরুড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম।

ads
ad

পাঠকের মতামত