36129

বাংলাদেশ ইউপি চেয়ারম্যান ফোরাম বুড়িচং উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের বুড়িচং উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচংয়ের কালাকচুয়া হোটেল মিয়ামি’র দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ময়নামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লালন হায়দার (এলএলবি)।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) পান্না আক্তার।

ads

ইউপি চেয়ারম্যান ফোরামের লক্ষ ও উদ্দেশ্য , সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কাজের যথাযথ ব্যবহার নিশ্চিত ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীনকে সভাপতি ও ষোলনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন কে সমন্বয়কারী হিসেবে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান ইস্কান্দার আলী ভূইয়া, মোকাম ইউপি চেয়ারম্যান সাহেব আলী, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইন্জিনিয়ার জয়নাল আবেদীন, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আবু তাহের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ও রাজাপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার।

পরে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমিটির সফলতা ও মঙ্গল কামনা করেন সংসদ সদস্য এ্যাডঃ আবুল হাসেম খান। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে অংশীদার হওয়ার পাশাপাশি মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ময়নামতি ইউপি সচিব আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল এর উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সচিব সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ষোলনল ইউপি সচিব খাবির উদ্দিন, ভারেল্লা দক্ষিণ ইউপি সচিব আব্দুর রহমান, পীরযাত্রাপুর ইউপি সচিব মনসুর আহমেদ, কালির বাজার ইউপি সচিব শাহীন, ময়নামতি ইউপি হিসাব রক্ষক ইকবাল হোসেন প্রমুখ।

ad

পাঠকের মতামত