36126

ব্রাহ্মণপাড়ায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা- সালদা- কসবা সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলাধীন বাগড়া একালায় মোটরসাইকেল-সিএনজির মুখামুখি সংঘর্ষে মোহাম্মদ ফজলু মিয়া (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সালদা -কসবা সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ads

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ ফজলু মিয়া নয়নপুর ব্র্যাক অফিসে চাকরি করেন। তিনি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার বাসিন্দা। তারা পিতা মাতার নাম এখনো জানা যায়নি। ঘটনার দিন বিকাল সারে ৪টার দিকে অফিস শেষ করে শশীদল যাওয়ার পথে বাগড়া ঈদগাহ’র সামনে এলে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফজলুর মৃত্যু হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপ্পেলা রাজু নাহা জানান, শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় সিএনজি-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে বিষয়টি আমি শুনার সাথে সাথে ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত