35884

মুরাদনগরে ৬টি ড্রেজার জব্দসহ ২শ পাইপ বিনষ্ঠ

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ড্রেজার মেশিনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় প্রশাসন। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন জব্দসহ মাটি সরবরাহের কাজে ব্যবহৃত প্রায় ২শ পাইপ বিনষ্ঠ করা হয়েছে।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের ভেদবাড়িয়া, আফিল মার্কেট, গান্দ্রা ও দড়ানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এ সময় প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুরাদনগর থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত