35842

কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬, মৃত্যু নেই

মাইনুল হকঃ কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৬জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৬জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০দশমিক ৭%। এই নিয়ে জেলায় মোট ৪৩ হাজার ৬৩৫ জন আক্রান্ত হয়েছেন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। কুমিল্লায় এ যাবৎ ৯৮১ জনের মৃত্যু হয়েছে।

ads

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি রবিবার (৩১ জুলাই) বিকেলে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩০ জন। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৫৩ জন।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লার অধিকাংশ মানুষ করোনার টিকার আওতায় চলে এসেছে। আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ আরো কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।

ads
ad

পাঠকের মতামত