35752

বরুড়ায় বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা জনগণের দোরগোড়ায়

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জুম লিংক এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক এর সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে গর্ভবতী মায়েদের বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. শাহনাজ বেগম। জুম লিংক এ সংযুক্ত হয়েছিল ১৭ টি কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা গর্ভবতীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, জুনিয়র কনসালটেন্ট পাইনি ডা. শাহনাজ বেগম তাদের সেইসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য সেবা দেন।

এই সময় বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল ধন্যবাদ জানান মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সিফাত সালেহ কে আমার এই কনসেপ্ট কে সফল করার জন্য জুম লিংক এর মাধ্যমে আজকের এই ডিজিটাল স্বাস্থ্য সেবার আয়োজন করার জন্য। ধন্যবাদ জানান সকল সিএইচসিপিকে, ধন্যবাদ জানান সেবা গ্রহীতা মায়েদের, ধন্যবাদ জানান জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. শাহনাজ বেগম কে।

ads

এই বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল জানান সারা দেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবায় এগিয়ে তারই ধারাবাহিকতায় বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিশেষজ্ঞ ডাক্তার একবারে গ্রাম পর্যায়ে সেবা দিবে। তাই আমি ধন্যবাদ জানাই টিম_বরুড়া-র প্রতিটি সদস্যকে। আমাদের এই বিশেষজ্ঞ সেবা জনগণের দোরগোড়ায়” আয়োজন থাকবে প্রতি সপ্তাহে।

ads
ad

পাঠকের মতামত