35650

এ.টি.এম শামসুল হক এর কুলখানি ও দোয়া মুনাজাত

নিউজ ডেস্কঃ কুমিল্লার কৃতি সন্তান, সাবেক সচিব, জনপ্রশাসন সংস্কার কমিশন (পূর্ন মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন) সাবেক চেয়ারম্যান আনসার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্ট্রিগেডেট ডেভলপমেন্ট খায়রুনেসা মেডিকেল কলেজ ও রাবেয়া নার্সিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা এ.টি.এম শামসুল হক এর কুলখানি ও দোয়া মুনাজাত কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বাদ আছর অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম আল ক্বাদেরী।

ads

এসময় কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সবুজ পরিবেশ আন্দোলন, কুমিল্লা জেলার সভাপতি কাজী শারমীন আওয়াল পারভেজ বাপ্পি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুল্লি উপস্থিত ছিলেন।

ads

প্রসঙ্গত, এ টি এম শামসুল হক বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামসুল হকের প্রথম নমাজে জানাজা বুধবার বাদ জোহর ঢাকার ধানমন্ডিতে, দ্বিতীয় নামাজে জানাজা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকেল সাড়ে ৫টায় এবং তৃতীয় নামাজে জানাজা রাতে নিজ বাড়ি কুমিল্লার শিমপুরে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ad

পাঠকের মতামত