35581

ব্রাহ্মণপাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুজিববর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই গৃহ প্রদান উপলক্ষে সার্বিক দিক তুলে ধরেণ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
তিনি জানান, আগামী ২১ জুলাই বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্য্যায়ে ঘর প্রদান করবেন। সেই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ে ব্রাহ্মণপাড়ায় ৬৭ টি ঘর সহ মোট ১৮৩টি ঘর প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, আইন সম্পাদক  মোঃ শাহজাহান, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল হক শাকিল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আহামেদ, সাংবাদিক মোঃ বাছির উদ্দিন, গাজী রুবেল।

ad

পাঠকের মতামত