কুমিল্লার চাঁপাপুর থেকে ৭.৯ কেজি গাঁজাসহ আটক ২
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১৮ জুলাই) বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁপাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭.৯ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গিলাতলী গ্রামের মৃত মনু মিয়া’র ছেলে মোঃ আশিক মিয়া (৩৬) এবং একই গ্রামের মৃত ফরিদ মিয়া’র ছেলে মোঃ ছবির হোসেন (৩২)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









