বরুড়ার ছেলে বদমেজাজের এডমিন কবির হোসেনের ইন্তেকাল
বরুড়া প্রতিনিধিঃ জনপ্রিয় ফেসবুক পেজ ‘বদ মেজাজ’-এর প্রধান এডমিন ও কন্টেন্ট নির্মাতা কবির হোসেন (২১) ইন্তেকাল করিয়াছেন(ইন্না লিল্লাহী….. রাজিউন)।
মটর সাইকেল দুর্ঘটনা হয়ে আহত হওয়ার দুই দিন পর রবিবার (১৭ জুলাই) রাত ১১টায় রাজধানীর গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
কবির কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের খয়রাত পাড়ার মৃত কামাল হোসেনের ছেলে। তার ফেসবুক পেজ ‘বদ মেজাজ’ দিয়ে আঞ্চলিক ভাষায় হাস্যকর গল্প ও বিভিন্ন বিষয়ের সমালোচনা শোনাতেন।
‘বদ মেজাজ’-এর এডমিন ও কবিরের বন্ধু একরাম হোসেন জানান, গত শনিবার রাতে নিজ এলাকা শিলমুড়িতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হঠাৎ এক মোটরসাইকেল এসে কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন। তিনি বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর কবিরকে প্রথমে বরুড়া ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেন চিকিৎসকরা। ঢাকা নিউ লাইফ হাসপাতালে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়েছে।
বরুড়া উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘শনিবার দুর্ঘটনার পর কবিরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলি। পরে সেখান থেকে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকার নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে রবিবার তার ব্রেন ডেথ হয়ে যায়। পরে রাত সাড়ে ১১টায় চিকিৎসক ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে ভোর ৫টা পর্যন্ত লাইফ সাপোর্ট রাখেন চিকিৎসকরা। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।’
কবিরের বন্ধু নজরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আজ সকাল ৬টায় লাশ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ধানমন্ডির একটি মসজিদে ধোয়ানো হয়েছে।
কবিরের প্রথম জানাযা বরুড়ার শিলমুড়ি উচ্চ বিদ্যালয়রের মাঠে ও দ্বিতীয় জানাজা বিকাল ৩টায় নিজ এলাকা শিলমুড়ি ইউনিয়নের খয়রাত পাড়া জমিদার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।











