চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
চান্দিনা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) বিকেলে চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও চান্দিনা মহিলা কলেজ মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

এ সময় উক্ত টুর্ণামেন্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টে উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৪টি দল অংশ নেয়। উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।









