35431

কুমিল্লার টমছমব্রীজ থেকে ১২.৫ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১৩ জুলাই) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২.৫ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটজকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার পট্টকান্দি (উত্তর পাড়া) গ্রামের মৃত বাচ্চু মিয়া মোঃ সজিব ইসলাম(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads

 

ads
ad

পাঠকের মতামত