এবার কোথাও যানজট হয়নি: ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সড়কের কোথাও এবার যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।’
মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ads
ওবায়দুল কাদের বলেন, ‘এ বছর একটা রুটে সমস্যা বেশি হয়েছে, সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে।’
ads









