কুমিল্লার আলেখারচর থেকে ৪৬ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১২ জুলাই) সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ী’কে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ বরিশাল জেলার গুরনদী থানার পিপড়াকাটি গ্রামের মৃত নুর মোহাম্মদ খন্দকার এর ছেলে মোঃ রুস্তম (৪০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার টিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কার এর ভিতর লুকিয়ে মাদক পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









