35280

মুরাদনগরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলার কয়েকটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। হাসির ফেরিওয়ালা সংগঠনের সদস্য ও কুমিল্লা জজ কোর্টের এডভোকেট আসমা আক্তার রত্নার উদ্যোগে শুক্রবার

বিকেলে উপজেলা সদরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাংবাদিক মাহফুজুর রহমান, শিক্ষার্থী ও হাসির ফেরিওয়ালা সংগঠনের সদস্য দিনা সুলতানা, হাসির ফেরিওয়ালা সংগঠনের সমন্নয়ক ও সাংবাদিক নাজিম উদ্দিন।

এসময় উপজেলার মুরাদনগর, নোয়াকান্দি, নিমাইকান্দি, কোম্পানীগঞ্জ, নগরপাড় গ্রামের বেশকিছু দরিদ্র মহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ads

এডভোকেট আসমা আক্তার রত্না বলেন আমি আমার পেশার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কর্মজীবন ও রাজনীতির সাথে সাথে আমি সাধারন মানুষের পাশে দাড়াতে চাই। এর অংশ হিসেবে আমি কিছু দরিদ্রদের মাঝে ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমার প্রাণের
উপজেলা মুরাদনগরের সাধারন মানুষের পাশে থেকেই আমি রাজনীতি করতে চাই। আমার এই কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ।

ad

পাঠকের মতামত