মোকাম ইউপির উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ
বুড়িচং প্রতিনিধিঃ কুমিল্লা বুড়িচং উপজেলাৱ মোকাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউপির ৯টি ওয়ার্ডের ২০০৮ জন সুবিধা ভোগীর মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মোকাম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সাহেব আলী উপস্থিত থেকে এসব ভিজিএফ এর চাল বিতরণ করেন।
সার্বিক তত্তাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লিয়াকত আলী এবং ট্যাক অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল আজম।
ads
আরও উপস্থিত ছিলেন ইউপি সদস যথাক্রমে মোঃ জাকির হোসেন, মোঃ আবাদ মিয়া, অহিদুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, কাউসার আহমেদ, মনিরুল ইসলাম, শিল্পী আক্তার, সাহিদা, প্রমুখ।
এসময় মোকাম ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
ads









