বরুড়ায় দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক প্রদত্ত দুস্থ নারীদের মাঝে পা চালিত সেলাই মেশিন করা হয়েছে। বরুড়া আল-রশিদ টাওয়ারস্থ বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বিকাল চারটায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও বরুড়া পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা মোঃ সোহেল সামাদ, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রথম ধাপে ১১ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।











