কুমিল্লার চাঁনপুর থেকে ১,০০০ বোতল ফেন্সিডিলসহ আটক ৩
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৩ জুলাই) রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁনপুর (মধ্যপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,০০০ বোতল ফেন্সিডিলসহ ০৩জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চাঁন্দপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ ফুল মিয়া’র ছেলে মোঃ নুর হোসেন পাপ্পু (২৭); একই গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মোঃ আল আমিন শুভ (২৪) এবং মোঃ আমিনুর ইসলাম এর ছেলে মোঃ মুঈব বিন ইসলাম(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের’কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি’র ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









