বরুড়া ও লালমাইতে নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
মাইনুল হকঃ কুমিল্লা জেলার বরুড়া ও লালমাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন। বরুড়া উপজেলায় সাবরিনা আফরিন মুস্তফা ও লালমাই উপজেলায় মোঃ ফোরকান এলাহী অনুপম যোগদান করেন।
বরুড়া অফিসার্স ক্লাবে সোমবার (১৬ মে) বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ নবাগত দুই উপজেলা নির্বাহী অফিসার কে ফুল দিয়ে বরন করে নেন।
ads

এসময় ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজহারুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ আরো অনেকে।
ads
নবাগত ইউএনও সাবরিনা আফরিন মুস্তফা এর আগে বান্দরবান সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।











