33793

কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ আটক ১

নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (৫ মে) রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪২ বোতল ফেন্সিডিল ১২ বোতল বিদেশীমদ এবং ৩ ক্যান বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাজমঙ্গলপুর গ্রামের মোঃ কালো মিয়া এর ছেলে মোঃ আবুল হাশেম (৪০)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিদেশীমদ এবং বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত