33721

বুড়িচংয়ে কোরআন শিক্ষা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর শিবরামপুর গ্রামের বায়তুল আমান ভূইয়া বাড়ীর জামে মসজিদে মাহে রমজান মাস উপলক্ষে কারীদে তত্ত্বাবধানে মাস ব্যাপী শিক্ষার্থীদের কোরআন শিক্ষা প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন শিক্ষা প্রতিযোগিতা শেষে গত বুধবার বিকালে শিবরামপুর বায়তুল আমান ভূইয়া বাড়ীর জামে মসজিদে শিক্ষার্থীদের কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও বায়তুল আমান ভূইয়া বাড়ীর জামে মসজিদ এর সভাপতি সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম ভূইয়া।

ads

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব অব. প্রধান শিক্ষক শামসুল হক এবং পরিচালনা করেন যৌথ ভাবে আলেমেদ্ধীন মনিরুল ইসলাম ও মোঃ শাহীন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হোসেন আলক্বাদরী, বীর মুক্তিযোদ্ধা শাহ জাহান শাজু ভূইয়া, আলহাজ্ব আবুল কাসেম মাষ্টার , আলহাজ্ব আব্দুল লতিফ মাষ্টার, সমাজ সেবক ফরিদ উদ্দিন ভূইয়া, অব.হাবিলদার জসিম উদ্দিন, আলেমেদ্ধীন জসিম উদ্দিন, মসজিদের সহকারী খতিব মাওলানা অহিদুর রহমান ও মোঃ শাহ আলম ভূইয়া।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সমাজ সেবক, মসজিদ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূইয়া ও বিশেষ অতিথি বৃন্দ কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ads
ad

পাঠকের মতামত