33733

বুড়িচং রাজাপুর আ.লীগের আলোচনা ও ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদকঃ শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদের হল রুমে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আইন জীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মোঃ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, সহকারী এ্যাটুর্নী জেনারেল অ্যাড.শামীম খান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল হোসেন মাষ্টার এবং পরিচালনা করেন ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসের দাগু।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান,  সাংগঠনিক সম্পাদক  মোঃ জসিম উদ্দিন, অ্যাড. মাহাবুবুর রহমান লড়িবাগ, ইঞ্জিনিয়ার টিটু, ব্যাংকার কামাল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির খাদ্য নিয়ন্ত্রক,  শাহীন কাদির মেম্বার, এস এম সেলিম,  আব্দুল অদুদ মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, ওমর ফারুক মেম্বার, আস্কার আলী মাষ্টার, যুবলীগ নেতা নুরুল করিম মেহেদী, সোহেল রানা চৌধুরী, হিমেল খান প্রমুখ।

ad

পাঠকের মতামত