33756

৮০০ কোটি ডলার সৌদি সহায়তা পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র অর্থনৈতিক মন্দায় পড়া পাকিস্তান নবনিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সফরের সময় সৌদি আরব থেকে প্রায় ৮০০ কোটি ডলারের একটি উল্লেখযোগ্য সহায়তা নিশ্চিত করেছে। দেশটির প্রচার মাধ্যম এ খবর দিয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে তেলখাতে অর্থায়ন সুবিধা বাড়ানো।
বিষয়টির সঙ্গে যুক্ত শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে মিডিয়াটি বলেছে, সহায়তা প্যাকেজের খুটিনাটি বিষয়গুলো তৈরি করা হচ্ছে এবং সব নথিপত্র প্রস্তুত এবং স্বাক্ষর করতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

ads

শাহবাজ শরিফ এবং তার সরকারি সফরসঙ্গীরা সৌদি আরব ত্যাগ করলেও পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল আর্থিক প্যাকেজের রূপরেখা চূড়ান্ত করতে সেখানে রয়ে যান।

সূত্র: এনডিটিভি

ads
ad

পাঠকের মতামত