কুমিল্লায় এ্যাম্বুলেন্সে ৫০ কেজি গাঁজা, আটক ৩
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রবিবার ০১ মে সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার বিবির বাজার গিলাতলী গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে মেহেদী হাসান রাব্বি (২৬), একই থানার বারপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে মাইনউদ্দিন (২০) এবং কুচাইতলী গ্রামের মাহে আলম এর ছেলে মোঃ মুন্না (১৯)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









