কুমিল্লায় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ এপ্রিল ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত বেলায়েত সরদার এর মেয়ে নাছিমা বেগম (৩৫)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









