33526

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশে তিনি সিঙ্গাপুর ছাড়বেন।

ads

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দুপুরে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুর ছাড়বেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ads

এর আগে গত ২২ এপ্রিল (শুক্রবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওবায়দুল কাদের সিঙ্গাপুর যান।

সূত্র : ইউএনবি

ad

পাঠকের মতামত