ভোটে জয়ী ম্যাক্রোঁকে শুভেচ্ছাবার্তা, সম্পর্ক মজবুত করতে ফ্রান্স যেতে পারেন মোদী
আন্তর্জাতিক ডেস্কঃ দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁ। আর ভোটের ফল স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানালেন ম্যাক্রোঁকে। পাশাপাশি আসন্ন ইউরোপ সফরে প্যারিসেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের পাশাপাশি জার্মানির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে, আগামী মাসের শুরুর দিকেই ইউরোপ সফরে যাচ্ছেন মোদী। সেখানে ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, কোপেনহেগেনে গুরুত্বপূর্ণ ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২ মে থেকে ৬ মে ইউরোপে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় প্রধানমন্ত্রী মোদী প্যারিস যেতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে ফরান্স ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠেছে।
সুত্রঃ হিন্দুস্তান টাইমস











