33394

বরুড়ায় সুবিধাবঞ্চিতদে মাঝে নগদ টাকা বিতরণ

বরুড়া প্রতিনিধিঃ বরুড়ার মুন্সি আব্দুর রশিদ ও জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপলক্ষে খোশবাস উত্তর ইউনিয়নের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার সময় খোশবাস মুন্সি সুপার মার্কেট সংলগ্ন ফেরদৌস অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ads

উক্ত সংগঠনের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোশবাস ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামছুল হক, খোশবাস উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মো. সামছুল আবেদীন মাহতাব, আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজেদুল ইসলাম সহ প্রমুখ।

সুবিধাবঞ্চিত ৬৬ জন কে নগদ ৫শ’ করে উপহার দেওয়া হয় এবং একজন অসুস্থ রুগীকে চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা, একজন গৃহহীন নারীকে ঘর নির্মাণের জন্য ৫ হাজার টাকা এবং পথশিশুদের ইফতারের জন্য ৫ হাজার টাকা বিতরণ করা হয়।

ads

অনুষ্ঠানে শুরুতে প্রয়াত মুন্সি আবদুর রশিদ ও জমিলা খাতুনের রুহের মাগফেরাতের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. সুলতানা পারভীন, সুদূর অস্ট্রিলিয়া থেকে সুবিধা বঞ্চিতদের ঈদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad

পাঠকের মতামত