33321

কুভিক শিক্ষিকা রৌশন আরা’র ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

মাইনুল হকঃ কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলার সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পির মা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষিকা মরহুমা রৌশন আরা রহমানের ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাদ আছর সংরাইশ সরকারি শিশু পরিবার ও নগরীর কয়েকটি এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ads

সংরাইশ সরকারি শিশু পরিবারে উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, বার্ডের উপ-পরিচালক কাজী সোনিয়া রহমান, সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওমর ফারুকী তাপস সহ আরো অনেকে।

ads

ইফতারের আগে মরহুমা রৌশন আরা রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলার সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি পরিবারের পক্ষ থেকে তার মাতা মরহুমা রৌশন আরা রহমান ও সদ্য প্রয়াত তার পিতা কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী শফিকুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কুমিল্লা বাসীর নিকট দোয়া ছেয়েছেন।

ad

পাঠকের মতামত