33188

বুড়িচংয়ে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

বুড়িচং প্রতিনিধি: উপজেলা পরিষদ এর উদ্যোগে  মাসিক সমন্বয় কমিটির সভা  উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দারের সভাপতিত্বে প্রধানমঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ,  উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, কৃষি কর্মকর্তা আফিয়াণ আক্তার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, পল্লী বিদ্যুত সমিতির ডি জি এম মোঃ হাফিজুর রহমান, এ জি এম, আবু জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম আজম,, বি এ ডি সির উপসহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়া, জন স্বাস্থ্য প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর মোহাম্মদ আলী আব্দুল্লাহ খালেদ, ব্যবস্হাপক পল্লী সঞ্চয় ব্যাংক সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক এস এফ ডি এফ মোঃ জাকির হোসেন,  ভূমি সহকারী কর্মকর্তা এম হারুন অর রশিদ প্রমুখ।
বক্তব্য রাখেন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী মোঃ আবু তাহের, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  ইঞ্জিনিয়ার  মোঃ জয়নাল আবেদীন, মোকাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাহেব আলী সহ অন্যান্য চেয়ারম্যান গণ্।

ad

পাঠকের মতামত