33194

বুড়িচংয়ে ব্রি ধান২৮ এর নমুনা শস্য কর্তন, নতুন ব্রি ধান৯৬ চাষের পরামর্শ

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার বোরো ধানের ফলন নির্ধারনে ব্রি ধান২৮ জাতের নমুনা শস্য কর্তন ও স্থানীয় কৃষকদের ব্রি ধান৯৬ চাষের পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার ব্লকের মহিষমারা এলাকার, মাঠে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। কৃষক আমির হোসেনের জমিতে রোপণ করা বোরো ধান নির্ধারিত মাপের নমুনা শস্য কর্তন করে মাঠেই মাড়াই-ঝাড়াই করে ফলন রেকর্ড করা হয়। এতে বিঘা প্রতি ১৯ মণ ফলন পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. গোলাম রায়হান, উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিণা আক্তার, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় ও উপসহকারি কৃষি অফিসার মো. ফখরুল ইসলাম।
শস্য কর্তন শেষে স্থানীয় কৃষকদের সাথে সমসাময়িক কৃষির নানা দিক নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি বিভাগের পক্ষ থেকে বোরো ধানের নতুন জাত ব্রি ধান৯৬ চাষের পরামর্শ প্রদান করা হয়। জাতটি প্রতি বিঘা ২৫ মণ ফলন দিতে সক্ষম।
উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার কৃষিবিদ বানিন রায় জানান, বুড়িচং উপজেলায় বোরো ধানে ব্রি ধান২৮ এর পরিবর্তে একই জীবনকালের তবে অধিক ফলন বিশিষ্ট ব্রি ধান৯৬ চাষের পরামর্শ প্রদান করা হচ্ছে। স্বর্ণা ধানের মতো রঙের এই ধানটিতে প্রোটিনের পরিমাণ ১০.৮% ও এমাইলোজের পরিমাণ ২৮% হওয়ায় ভাত খেতে সুস্বাদু ও ঝরঝরে হবে। সম্ভাবনার কথা মাথায় রেখে
চলতি বোরো মৌসুমে বুড়িচং উপজেলায় ব্রি ধান৯৬ এর ১২ মে. টন বীজ উ পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৯১৮০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যার মধ্যে উফশী জাতের ধান ৬৬২০ হেক্টর ও হাইব্রিড জাতের ২৬১৫ হেক্টর জমি।

ad

পাঠকের মতামত