33006

বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা

বরুড়া প্রতিনিধিঃ বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বরুড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন, সহকারী অফিসার মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত