32927

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন নিহত

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মহিউদ্দিন সরকার নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শঙ্কুচাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সরকার আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিনিধি হিসেবে এক সময় কাজ করতেন। বর্তমানে কুমিল্লা থেকে প্রকাশিত ‘কুমিল্লার ডাক’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ads

সাংবাদিক মহিউদ্দিন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আলুয়া গ্রামের বাসিন্দা।

রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার বিস্তারিত জানি না। তবে এটুকু জানি, গুলিবিদ্ধ হয়ে মহিউদ্দিন মারা গেছে। তার মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ads

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে তাকে সাড়ে ১০টার দিকে নিয়ে আসা হয়। শরীরে ৪-৫টি গুলির চিহ্ন রয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পাই।

ad

পাঠকের মতামত